ট্রামস অ্যান্ড কন্ডিশন

১. চাঁদপুর আল-ইনসাফ একাডেমিতে ভর্তি ও অধ্যয়নকালীন সময়ে শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে। ২. শিক্ষার্থীদের অবশ্যই ইসলামি শালীনতা, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। অনৈসলামিক আচরণ গ্রহণযোগ্য নয়। ৩. নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক। অযথা অনুপস্থিতি হলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে। ৪. শিক্ষক ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের প্রতি সম্মান প্রদর্শন করা শিক্ষার্থীর জন্য আবশ্যক। ৫. নির্ধারিত সময়ের মধ্যে বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে। বকেয়া থাকলে কর্তৃপক্ষ একাডেমিক কার্যক্রম স্থগিত করতে পারে। ৬. প্রতিষ্ঠানের সম্পদ, আসবাবপত্র ও পরিবেশের ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ। ক্ষতি হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী/অভিভাবক দায়ী থাকবেন। ৭. অভিভাবকদের সঙ্গে প্রতিষ্ঠানের নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা প্রত্যাশিত। ৮. প্রতিষ্ঠানের নীতিমালা ও পাঠ্যক্রম প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ৯. কোনো শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখে। ১০. ভর্তি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবক উপরোক্ত সকল শর্তাবলি মেনে নেওয়ার সম্মতি প্রদান করেন।